মালদা মেডিক‍্যালে বসানো হল প্রেসার সুইং অ্যাপসপশন মেশিন - The News Lion

মালদা মেডিক‍্যালে বসানো হল প্রেসার সুইং অ্যাপসপশন মেশিন

 


দি নিউজ লায়ন;   প্রাকৃতিক পরিবেশ থেকে অক্সিজেনের জোগান করবে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ । ইতিমধ্যে অক্সিজেনের চাহিদা মেটানোর জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হয়েছে আধুনিক যন্ত্রপাতি। করোনা সংক্রমণ মোকাবিলায় যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে মেডিক্যাল কলেজে। তার থেকে কয়েক গুণ বেশি অক্সিজেন এবার উৎপাদন করবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উৎপাদিত হবে সরাসরি প্রাকৃতিক বাতাস থেকে । 


এজন্য মেডিকেল কলেজ চত্বরে বসানো হচ্ছে প্রেসার সুইং অ্যাপসপশন মেশিন (পিএসএ)। আর এই ব্যবস্থায় অক্সিজেন উৎপন্ন করতে ইতিমধ্যে দক্ষ টেকনিশিয়ান, স্বাস্থ্যকর্মী , চিকিৎসক বিশেষজ্ঞদের একটি টিম তৈরি করে ফেলেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করে তা সংরক্ষিত করার বিষয়টি নিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে , করোনা সংক্রমনের মধ্যে অক্সিজেন যোগানের জন্য স্বনির্ভরতার হতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


 এই পদ্ধতিতে অক্সিজেন সংরক্ষিত করা গেলে অন্যের কাছে অক্সিজেন পাওয়ার জন্য নির্ভরশীল হয়ে থাকতে হবে না। আর এতেই করোনা রোগীদের অক্সিজেন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা করে দেবে। মালদা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা: পার্থ প্রতিম মুখার্জি জানিয়েছেন,  দ্রুত এই প্রকল্পটি চালু করা হবে। যা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে করোনা মোকাবিলার সহ একাধিক বিষয়ে সহায়তা করবে। মধ্যে এই প্রকল্পের কাজ শুরু করে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.